প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Jan 15, 2026
ইসলামী আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমীরের
নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য এবং লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে—কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর ও অনভিপ্রেত মন্তব্য করছেন, যা কাম্য নয়।
ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা যদি সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনুরোধ থাকবে—এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকবেন।”
তিনি সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।